০৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে ধারাবাহিক সাফল্যে উজ্জ্বল আবিদ সারোয়ার ফাহিম

নেত্রকোণার কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবিদ সারোয়ার ফাহিম জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্য অর্জন করে সবার নজর কেড়েছে।

ফাহিমের বাবা মো. সারোয়ার কবীর এবং মা নূরেন্নেছা আক্তার। তার বাড়ি উপজেলার মোজাফরপুর ইউনিয়নের হারুলিয়া গ্রামে। বর্তমানে সে কেন্দুয়া পৌর শহরের বাসিন্দা ।

পঞ্চম শ্রেণিতে অধ্যয়নকালে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫ এ উপজেলা পর্যায়ে বাংলা কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও গল্প বলা—এই তিনটি বিষয়ে প্রথম স্থান অর্জন করে। একই প্রতিযোগিতায় জেলা পর্যায়ে উপস্থিত বক্তৃতায়ও প্রথম স্থান লাভ করে।

এর আগে তৃতীয় শ্রেণিতে থাকাকালে ২০২৩ সালে উপস্থিত বক্তৃতায় এবং চতুর্থ শ্রেণিতে অধ্যয়নকালে ২০২৪ সালে গল্প বলায় উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে সে।

পাঠ্যবইয়ের বাইরেও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে জেলা পর্যায়ের ডে ক্যাম্প-২০২৪, ষষ্ঠ উপজেলা কাব স্কাউটিং সমাবেশ-২০২৪ এবং কাব কার্নিভাল-২০২৫-এ অংশগ্রহণের জন্য সনদ অর্জন করেছে ফাহিম। এছাড়া ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে সে। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা ব্যাহত হলে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে স্বেচ্ছাসেবক হিসেবে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বও পালন করে ফাহিম।

ফাহিমের বাবা, সরকারি শিক্ষক মো. সারোয়ার কবীর বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আমার ছেলে যেন একজন আদর্শ ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, সে জন্য সকলের দোয়া ও ভালোবাসা কামনা করছি।

কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সাকী মেধাবী শিক্ষার্থী আবিদ সারোয়ার ফাহিমের ভূয়সী প্রশংসা করে বলেন, আবিদ অত্যন্ত বিনয়ী ও মিশুক ছেলে । তার জন্যে অনেক অনেক শুভকামনা । তিনি আরো বলেন, কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বছর ট্যালেন্টপুলে ৯ জন ও সাধারণে ৮ সহ মোট ১৭ জন বৃত্তিপ্রাপ্ত হয়েছে । এর মধ্যে আবিদও একজন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আ. ব. মোকতাদের বিল্লাহ (৩ আগস্ট) মুঠোফোনে বলেন, আবিদ সারোয়ার ফাহিম নিঃসন্দেহে একজন মেধাবী শিক্ষার্থী। আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করি। সে যেন পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং দেশের মুখ আরও উজ্জ্বল করে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে ধারাবাহিক সাফল্যে উজ্জ্বল আবিদ সারোয়ার ফাহিম

নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে অধ্যাপক ড. আখতার হোসেন খানকে মনোনয়ন

02 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে ধারাবাহিক সাফল্যে উজ্জ্বল আবিদ সারোয়ার ফাহিম

পোষ্টের সময় : ০৩:৫৮:০৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬