১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জোট নয় এখনই, একক লড়াইয়ে এনসিপি প্রস্তুত

৯০-এর ভুল আর পুনরাবৃত্তি করতে চায় না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’— এমন মন্তব্য করেছেন দলটির আহবায়ক নাহিদ ইসলাম। তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত তাদের দল কোনো রাজনৈতিক জোটে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, বরং দলীয় প্রার্থী বাছাইয়ের কাজ চলছে পূর্ণ উদ্যমে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজশাহীর পর্যটন মোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, “আমরা গণতান্ত্রিক সংস্কার চাই, জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিশ্চিত হলে তবেই আমরা স্বাক্ষর করব। কিন্তু যদি নির্বাচনে বাধা দেওয়া হয় বা রাজনৈতিকভাবে চাপে ফেলা হয়, তবে রাজপথেই আমাদের অবস্থান হবে।”

তিনি নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন, “শাপলা প্রতীক না দেওয়া কমিশনের এক ধরনের স্বেচ্ছাচারিতা। কোনো বৈধ কারণ ছাড়াই তারা আমাদের দলীয় প্রতীক বাতিল করেছে। এতে প্রশ্ন উঠেছে, নির্বাচন কমিশন কি স্বাধীনভাবে কাজ করছে, নাকি অন্য কারও প্রভাবে পরিচালিত হচ্ছে?”

তবে তিনি আরও যোগ করেন, “যদি কমিশন আইনি ব্যাখ্যা দেয় যে শাপলা প্রতীকে বাধা আছে, আমরা বিকল্প প্রতীক নিতেও রাজি। কিন্তু এখন পর্যন্ত এর কোনো আইনি প্রতিবন্ধকতা নেই। আমাদের রাজনৈতিকভাবে প্রান্তিক করার চেষ্টা হলে আমরা মাঠে নামব, তবে আমরা সংঘাত নয়, শান্তিপূর্ণ নির্বাচনে বিশ্বাসী।”

দলীয় প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে নাহিদ ইসলাম জানান, “প্রার্থী বাছাইয়ের কাজ অব্যাহত রয়েছে। খুব দ্রুতই প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। আমরা চাই তরুণ সমাজ সংসদে নেতৃত্ব দিক, যারা সমাজে কাজ করে, অথচ রাজনীতিতে সুযোগ পাননি।”

সংবাদ সম্মেলনে দলের উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ রাজশাহী বিভাগের নেতারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

হালুয়াঘাটে ইয়াবাসহ আটক ২

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

জোট নয় এখনই, একক লড়াইয়ে এনসিপি প্রস্তুত

পোষ্টের সময় : ০৫:১৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫