১১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গরুর ধাক্কায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে বৃদ্ধার মৃত্যু

নেত্রকোনার মদনে গরুর ধাক্কায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে আনোয়ারা আক্তার (৭০) নামে এক বৃদ্ধা মারা গেছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) পৌর সদরের নেত্রকোনা-মদন সড়কে সিএনজি স্টেশনসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পথচারীরা বৃদ্ধাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. দিলসাদ নাসিম দীপ্তি তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত আনোয়ারা আক্তার মদন উপজেলার জাওলা গ্রামের মৃত খাদেমুল ইসলাম বুলবুল মিয়ার স্ত্রী।

নিহত আনোয়ারা আক্তারের নাতনি পৃথি আক্তার জানান, ‘আমি ও দাদি জাওলা থেকে ইজিবাইকে করে উপজেলা সদরের দিকে আসছিলাম। আসার সময় সিএনজি স্টেশনের কাছে ভূঁইয়াবাড়ির কয়েকটি গরু রাস্তা পার হচ্ছিল। এ সময় গরুর সঙ্গে ধাক্কা লেগে আমাদের ইজিবাইকটি উল্টে যায়। দাদি সঙ্গে সঙ্গে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে যান। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন করিম জানান, সড়ক দুর্ঘটনায় আনোয়ারা নামে এক বৃদ্ধা মারা গেছেন। কোনো অভিযোগ না থাকায় মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কেন্দুয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভ উদ্বোধন

ইউক্রেনের স্কুলভবনে রুশ বোমা হামলায় নিহত ৩৩, নিখোঁজ ৫০

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

গরুর ধাক্কায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে বৃদ্ধার মৃত্যু

পোষ্টের সময় : ১০:৩৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬