বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হাসান ইনাম রোববার (২ নভেম্বর) পদত্যাগ করেছেন। তিনি একই সঙ্গে সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলামকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করার জন্য সুপারিশ করেছেন। পদত্যাগপত্রের ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে তিনি বিষয়টি ঘোষণা করেন।
সংগঠনের সভাপতি রিফাত রশিদ জানিয়েছেন, “হাসান ইনাম ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। নতুন সাধারণ সম্পাদক কে হবেন তা পরবর্তী আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।”
পদত্যাগপত্রে হাসান ইনাম উল্লেখ করেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে বিভিন্ন কাজে যুক্ত থাকার কারণে শারীরিক ও মানসিকভাবে তিনি অসুস্থ বোধ করছেন। সারাদেশে কমিটি পুনর্গঠন ঘোষণা দেখার পর তিনি মনে করছেন, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের মানসিক অবস্থায় নেই। তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নেন এবং সংগঠনের কাজের সঙ্গে অন্য পরিচয়ে বা বেনামে যুক্ত থাকার ইচ্ছা প্রকাশ করেছেন।
স্টাফ রিপোর্টার 



















