০৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অধ্যাদেশ দাবিতে রাতভর শিক্ষা ভবনে অবস্থান

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দিনভর সড়ক অবরোধের পর রাতভর শিক্ষা ভবনের সামনেই অবস্থান কর্মসূচি পালন করেছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। রোববার (৭ ডিসেম্বর) সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন তারা। সন্ধ্যার পর জনদুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে সড়ক অবরোধ তুলে নিলেও শিক্ষার্থীরা ঘোষণা দেন—অধ্যাদেশ হাতে না পাওয়া পর্যন্ত কেউ আর বাসায় ফিরবেন না।

ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান জানান, সারাদিন রাস্তায় অবস্থান করেও তারা কোনো আশ্বাস পাননি। তাই অনিশ্চয়তার মধ্যে ঘরে ফিরে যাওয়ার বদলে শিক্ষা ভবনের সামনেই রাত কাটানোর সিদ্ধান্ত নেন তারা। তাঁর ভাষায়, “আমরা এবার এক দফা দাবিতেই মাঠে নেমেছি—অধ্যাদেশ চাই। সেটি না পাওয়া পর্যন্ত এখানেই থাকব।”

একই দাবি তুলে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী স্মৃতি আক্তার বলেন, “কষ্ট হলেও অধ্যাদেশ ছাড়া আমরা এখান থেকে যাব না। যত দিন লাগুক, দিন-রাত শিক্ষা ভবনের সামনেই থাকব।”

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও শিক্ষা মন্ত্রণালয় থেকে কার্যকর কোনো সিদ্ধান্ত না আসায় দেড় লক্ষাধিক শিক্ষার্থী পরিচয় সংকট ও একাডেমিক অনিশ্চয়তায় ভুগছেন। ফলে তাদের আন্দোলন আরও জোরদার হচ্ছে। অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত অবরোধ, অবস্থান ও ঘেরাওসহ ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের প্রতিনিধি নাঈম হাওলাদার জানান, রোববার সকাল ১০টার দিকে সাত কলেজ থেকে সাতটি পৃথক মিছিল বের হয়ে শিক্ষা ভবনের সামনে একত্রিত হয়। পরে কলেজ রোড, আব্দুল গণি রোড, দোয়েল চত্বর ও হাইকোর্ট মাজার রোডসহ চারটি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করা হয়। প্রায় পাঁচ ঘণ্টা এসব এলাকায় যান চলাচল বন্ধ থাকে। পরে জনদুর্ভোগ বিবেচনায় সড়ক অবরোধ প্রত্যাহার করা হলেও শিক্ষা ভবনের সামনে অবস্থান অব্যাহত থাকে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের একমাত্র দাবি—ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ দ্রুত জারি করতে হবে। অধ্যাদেশ ছাড়া কেউ আর ঘরে ফিরবে না বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় সাত কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় গঠনের নীতিগত সিদ্ধান্তের কথা জানায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

হালুয়াঘাটে ইয়াবাসহ আটক ২

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

অধ্যাদেশ দাবিতে রাতভর শিক্ষা ভবনে অবস্থান

পোষ্টের সময় : ১০:৩৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫