০৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডেভিল হান্টের নামে নিরীহ মানুষকে হয়রানি করা চলবে না : এমরান সালেহ প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১(হালুয়াঘাট–ধোবাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন,ডেভিল হান্টের নামে নিরীহ মানুষকে হয়রানি করা চলবে না। আওয়ামী লীগের শাসনামলে যারা দুর্নীতি, লুটপাট, নিপীড়ন ও দমন-পীড়নের সঙ্গে জড়িত ছিল, তাদের অবশ্যই গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। কিন্তু কোনো নিরপরাধ মানুষ যেন অহেতুক হয়রানির শিকার না হয়, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকতে হবে।

শনিবার(১০ জানুয়ারি) দুপুর থেকে রাত পর্যন্ত ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ও কৈচাপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে জনগণ ও দলের নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়, উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ কালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।

হালুয়াঘাট উপজেলার বোর্ড বাজারে স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময়কালে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি প্রতিহিংসা বা বিভাজনের রাজনীতি করে না,বিএনপি করে ঐক্যের রাজনীতি। সংঘাত ও সহিংসতার পরিবর্তে শান্তি ও সম্প্রীতির রাজনীতিই বিএনপির আদর্শ। আওয়ামী লীগ যে অপরাধগুলো করেছে, তা ক্ষমার অযোগ্য উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, কামালসহ যারা খুন, গুম, দুর্নীতি, লুটপাট ও দমন-পীড়নের জন্য দায়ী, তাদের অবশ্যই বিচার হতে হবে। তবে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়, সেটিই ন্যায়বিচারের মূল কথা। বিএনপি দল , মত , ধর্ম , বর্ণ নির্বিশেষে সকলকে সাথে নিয়ে একটি অন্তর্ভূক্তিমূলক ইতিবাচক বাংলাদেশ প্রতিষ্ঠা করবে ।

এ সময় কৈচাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ২০ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। সৈয়দ এমরান সালেহ প্রিন্স নবাগত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বলেন, বিএনপির প্রতি সকলের আস্থা ও বিশ্বাস বেড়েছে । সেজন্য বিএনপিতে যোগ দেয়ার হিড়িক পড়ে গেছে । আজকের যোগদান তাই প্রমাণ করে ।

এসময় সৈয়দ এমরান সালেহ প্রিন্স জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, একটি আলোকিত, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক হালুয়াঘাট ও ধোবাউড়া গড়তে ধানের শীষে ভোট দিন। একই সঙ্গে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী গ্রামে গ্রামে, ঘরে ঘরে, জনে জনে বিনয়ের সঙ্গে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে নির্বাচনী কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

এছাড়াও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম আজ বিকেলে হালুয়াঘাটের যুগলী ইউনিয়নের ছাতুগাও বাজারে পৃথক গণ সংযোগ করে এমরান সালেহ প্রিন্সের পক্ষে ভোট প্রার্থনা করেন ।

সমাবেশ ও মতবিনিময় সভাগুলোতে হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহ্বায়ক কাজী ফরিদ আহমেদ পলাশ, গাজীরভিটা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব সুরুজ্জামান সাগর, কৈচাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সায়েদুর রহমান, সদস্য সচিব নুরুল ইসলাম, জুগলী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বিএনপি জনগণের দল এবং জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

হালুয়াঘাটে ইয়াবাসহ আটক ২

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ডেভিল হান্টের নামে নিরীহ মানুষকে হয়রানি করা চলবে না : এমরান সালেহ প্রিন্স

পোষ্টের সময় : ০৮:০৯:১৭ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬