০৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধ হলেও বিএনপি প্রার্থীর বাতিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে এনসিপির আলোচিত প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ঋণ খেলাপির অভিযোগে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট-২ অডিটরিয়ামে অনুষ্ঠিত শুনানি শেষে এ সিদ্ধান্ত জানায় ইসি।

জানা গেছে, কুমিল্লা-৪ আসনে বিএনপি ও এনসিপি প্রার্থীর মনোনয়ন বৈধতা নিয়ে উভয় পক্ষ থেকে নির্বাচন কমিশনে পাল্টাপাল্টি আপিল করা হয়েছিল। শুনানি শেষে নির্বাচন কমিশন হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধ এবং মঞ্জরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল বলে রায় দেয়।

উল্লেখ্য, এই আসনে এনসিপি ১০ দলীয় নির্বাচনী জোটের অংশ হিসেবে নির্বাচন করছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

হালুয়াঘাটে ইয়াবাসহ আটক ২

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধ হলেও বিএনপি প্রার্থীর বাতিল

পোষ্টের সময় : ০৫:৫৩:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬