জাতীয় নাগরিক ঐক্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগদান করেছেন।
শুক্রবার (১৫ মে) দুপুরে ময়মনসিংহ নগরীর কাচারী রোডের ১৪৭ নম্বরে অবস্থিত এনসিপি জেলা কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট এটিএম মাহাবুব উল আলম।
জেলা এনসিপির সদস্য সচিব মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা নাগরিক ঐক্যের সাবেক আহ্বায়ক মো. কফিন উদ্দিন, এনসিপি ময়মনসিংহ মহানগর শাখার যুগ্ম সদস্য সচিব সোহেল আহমদ, জেলা যুবশক্তির আহ্বায়ক ফয়সাল ফার্ণিম এবং জেলা নারীশক্তির সদস্য উম্মে সালমা বৃষ্টি প্রমুখ।
আলোচনা সভা শেষে নতুন যোগদানকারী নেতা-কর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন এনসিপি নেতারা।
সেলিম আকন্দ 























