০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক ব্যবসার বিরোধিতা করায় ময়মনসিংহের নান্দাইলে প্রবাসী হত্যা, আটক ১

নান্দাইলে মাদক কারবারের প্রতিবাদ করায় প্রবাসফেরত যুবক আলমগীর হোসেন হত্যা মামলায় এক তরুণকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। বুধবার রাতে উপজেলার কালিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া রাজন মিয়া (২৬) নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের সংগ্রামখেলী গ্রামের বাসিন্দা। র‌্যাব জানায়, নিহত আলমগীর হোসেন দীর্ঘ পাঁচ বছর সৌদি আরবে থাকার পর দেশে ফিরে কৃষিকাজ শুরু করেন। এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় স্থানীয় মাদক কারবারিদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়।

গত বছরের ২৪ সেপ্টেম্বর অভিযুক্তরা আলমগীরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি নিখোঁজ হন। পরিবারের অভিযোগের পর ২৭ সেপ্টেম্বর সংগ্রামখেলী বাজারের পাশ থেকে তার বস্তাবন্দী ও মাটিচাপা মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের হাত-পা বাঁধা ছিল বলে জানা যায়।

এ ঘটনায় নিহতের মা মনোয়ারা বেগম বাদী হয়ে নান্দাইল মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে পলাতক থাকা রাজন মিয়াকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের অধীন চাকরি, পদ ৬৯

ত্রিশালে ব্যবসায়ীদের হয়রানির, চাঁদাবাজ নামধারী সাংবাদিকের বিচারে মানববন্ধন

14 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মাদক ব্যবসার বিরোধিতা করায় ময়মনসিংহের নান্দাইলে প্রবাসী হত্যা, আটক ১

পোষ্টের সময় : ০২:২৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬