০৮:১০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা

ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় আনন্দ শোভাযাত্রা বের করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (৫ মে) বিকালে নগরীর নতুন জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে নবগঠিত কমিটির নেতাকর্মীরা অংশ নেন। শোভাযাত্রার নেতৃত্ব দেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন এবং উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

শোভাযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে এমপি আবু ওয়াহাব আকন্দ বলেন, ছাত্রদল গণতান্ত্রিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ সংগঠন। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি নবগঠিত কমিটির নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সংগঠনের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রদল ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে আজিজুল হাকিম আজিজ এবং সাধারণ সম্পাদক হিসেবে রাকিব হোসেনকে দায়িত্ব দেয়। পাশাপাশি মহানগর ছাত্রদলের সভাপতি হিসেবে গোবিন্দ রায় এবং সাধারণ সম্পাদক হিসেবে আল মেহাম্মদ রাফসান সামীর নাম ঘোষণা করা হয়।

পরে গত ২ মে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা ছাত্রদলের ৩১১ সদস্য বিশিষ্ট এবং মহানগর ছাত্রদলের ৩৮৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটি ঘোষণার পর সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে এবং এ উপলক্ষে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আওয়ামী অপতৎপরতা ও মাদকের বিরুদ্ধে ময়মনসিংহ বিএনপির বিক্ষোভ-সমাবেশ

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো বাকৃবি সোহরাওয়ার্দী হলের ‘ক্রিমসন হাইস্ট’ ফিস্ট

20 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা

পোষ্টের সময় : ১০:১৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬