১২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধ সংগঠনগুলোর দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বাকৃবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের জব্বার মোড় এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কে আর মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নিয়ে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলের নেতৃত্ব দেন বাকৃবি ছাত্রদলের সদস্য সচিব কৃষিবিদ মো. শফিকুল ইসলাম।

এ সময় তিনি বলেন, “বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল সব ধরনের সন্ত্রাস, সহিংসতা ও দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে রয়েছে। যারা দেশের স্থিতিশীলতা, গণতান্ত্রিক পরিবেশ ও জাতীয় স্বার্থকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে শিক্ষার্থী সমাজকে সচেতন ও সোচ্চার থাকতে হবে।”

বক্তারা দেশের স্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ড প্রতিহত করতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। শান্তিপূর্ণভাবে মিছিল শেষে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বকশীগঞ্জ সীমান্তের শুন্য রেখা থেকে আটক সেই ব্যক্তিকে পরিবারের নিকট হস্তান্তর

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ময়মনসিংহে সাবেক ছাত্রদল নেতার আনন্দ মিছিল

10 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নিষিদ্ধ সংগঠনগুলোর দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বাকৃবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

পোষ্টের সময় : ০৮:১১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬