১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নকলায় ব্র্যাক সিডের উদ্যোগে নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা 

“উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন” প্রতিপাদ্যে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা এবং নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদনে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) শেরপুরের নকলা উপজেলার নারনখোলা এলাকায় ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ কর্মসূচির উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের রিজিওনাল সেলস ম্যানেজার (ফিল্ড ক্রপ) কৃষিবিদ সেলিম উর রহমান।

অনুষ্ঠানে এলাকার ৪০ জন মডেল কৃষক এবং ২০ জন কৃষি উপকরণ বিক্রেতা (রিটেইলার) অংশগ্রহণ করেন। কর্মশালায় বক্তারা উত্তম কৃষি চর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, সঠিক ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি অনুসরণ করতে হবে।

বক্তারা আরও বলেন, টেকসই কৃষি ব্যবস্থার মাধ্যমে শুধু খাদ্যের গুণগত মান বৃদ্ধি নয়, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষাও নিশ্চিত করা সম্ভব। এ লক্ষ্যে কৃষকদের সচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

কর্মশালার শেষে অংশগ্রহণকারী কৃষক ও রিটেইলারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদনে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের ফুলপুরের টেরিটোরি সেলস অফিসার সুব্রত বারই।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

নকলায় ব্র্যাক সিডের উদ্যোগে নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা 

বিটিভিতে বিশ্বকাপ ‘জনগণের টাকা খরচ করা ছাড়াই’

10 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নকলায় ব্র্যাক সিডের উদ্যোগে নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা 

পোষ্টের সময় : ০৮:৫৮:১০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬