০৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে ইমামের বিশেষ সম্মানী ৩০০০ টাকা, মুয়াজ্জিনের ১৫০০

  • RA
  • পোষ্টের সময় : ০৬:০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ৩৮৩ ভিউ :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) অধীনস্থ মসজিদগুলোর ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বিশেষ সম্মানী প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) ডিএসসিসির নগর ভবনের বুড়িগঙ্গা হলে অনুষ্ঠিত কর্পোরেশন সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি ইমামকে ৩ হাজার টাকা এবং মুয়াজ্জিনকে ১ হাজার ৫০০ টাকা করে সম্মানী দেওয়া হবে।

সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক শাহজাহান মিয়ার সভাপতিত্বে বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধি ও কর্পোরেশনের পরিচালনা কমিটির ২৫ জন সদস্য উপস্থিত ছিলেন।

এছাড়া, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের ঈদ উৎসব ভাতা বাড়িয়ে প্রতি ঈদে ২ হাজার টাকার পরিবর্তে ৩ হাজার টাকা করা হয়েছে। অন্যদিকে, অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য বার্ষিক উৎসব ভাতা ৪ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

শ্যামগঞ্জে পল্লী বিদ্যুতের মোবাইল কোর্ট, একদিনেই আদায় সাড়ে ১২ লাখ টাকা

ময়মনসিংহের গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, বন্ধ রেল চলাচল

24 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ঈদে ইমামের বিশেষ সম্মানী ৩০০০ টাকা, মুয়াজ্জিনের ১৫০০

পোষ্টের সময় : ০৬:০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫