১২:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লোকসাহিত্য সাধক সিরাজুদ্দীন কাসিমপুরীর ১২৫তম জন্মবার্ষিকী পালিত

বাংলার লোকসাহিত্য সংগ্রহ ও সংরক্ষণে অনন্য অবদান রাখা সাহিত্যিক ও লোকসাহিত্য বিশারদ মোহাম্মদ সিরাজুদ্দীন কাসিমপুরীর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে কেন্দুয়া প্রেসক্লাব অডিটোরিয়ামে কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম।

প্রধান আলোচক ছিলেন লোকসাহিত্যিক ও সাংবাদিক রাখল বিশ্বাস, সাংবাদিক সমরেন্দ্র বিশ্ব শর্মা। অনুষ্ঠান শুরুতেই স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম।

বক্তব্য দেন সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, মজিবুর রহমান, মহিউদ্দিন সরকার প্রমুখ।

চিন্তা জগতের চেয়ারম্যান শাহ আলম তালুকদারের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ভূইয়া,বাংলা একাডেমির লোক সংগ্রাহক শিল্পী আবুল বাসার তালুকদার, কবি জহিরুল ইসলাম, সাংবাদিক সালাউদ্দিন সালাম,মহিউদ্দিন সরকার, কুহিনূর আলম,হুমায়ুন কবির লিটনসহ আরও অনেকেই।

বক্তারা বলেন, দারিদ্র্য ও প্রতিকূলতা জয় করে সিরাজুদ্দীন কাসিমপুরী বাংলার লোকসাহিত্য ও সংস্কৃতির ভান্ডার সমৃদ্ধ করেছেন। তাঁর জীবন ও সাহিত্যকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গবেষণা ও চর্চা বাড়ানো প্রয়োজন।

১৯০১ সালের ২২ অক্টোবর নেত্রকোনার তৎকালীন কেন্দুয়া থানার বর্তমান নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের কাসিমপুর গ্রামে এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন সিরাজুদ্দীন কাসিমপুরী। শৈশবের দারিদ্র্য ও নানা প্রতিকূলতা পেরিয়ে তিনি লোকসাহিত্য সাধনায় নিজেকে নিবেদিত করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ইয়াবা আনতে অস্বীকৃতি, বাক্‌প্রতিবন্ধী রাজমিস্ত্রির ওপর হামলার অভিযোগ

বকশীগঞ্জে সাবেক মেয়র নজরুলের উদ্যোগে ১২টি পূজামণ্ডপে অর্থ সহায়তা প্রদান

21 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

লোকসাহিত্য সাধক সিরাজুদ্দীন কাসিমপুরীর ১২৫তম জন্মবার্ষিকী পালিত

পোষ্টের সময় : ১০:৩৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬