১২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়াবা আনতে অস্বীকৃতি, বাক্‌প্রতিবন্ধী রাজমিস্ত্রির ওপর হামলার অভিযোগ

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মাদক কিনে এনে দিতে রাজি না হওয়ায় আরিফ মিয়া নামে এক বাকপ্রতিবন্ধী রাজমিস্ত্রিকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় হামলার প্রতিবাদ করতে গিয়ে মোজাম্মেল নামের স্থানীয় আরেক যুবকও হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন।

গত ২২ অক্টোবর দিবাগত রাত ১১টার দিকে উপজেলার সিংরইল ইউনিয়নের সিংরইল মাইজপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এই বর্বরোচিত ঘটনার পর এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী আরিফের ভাই সাদ্দাম হোসেন বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিংরইল মধ্যপাড়া এলাকার বাসিন্দা আরিফ মিয়া পেশায় একজন রাজমিস্ত্রি। গত ২২ অক্টোবর রাতে রাজমিস্ত্রির কাজ শেষ করে সিংরইল বাজার থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। রাত আনুমানিক ১১টার দিকে সিংরইল মাইজপাড়া নামক স্থানে পৌঁছালে একই এলাকার আব্দুল মন্নাছের ছেলে অপন মিয়া ও খুদে রামের ছেলে লেদন মিয়াসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন তার পথরোধ করে। তারা আরিফকে ইয়াবা ট্যাবলেট কিনে এনে দেওয়ার জন্য বলে। আরিফ বাক প্রতিবন্ধী হওয়ায় এবং মাদক এনে দিতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে হাড়ভাঙ্গা জখম করে। এ সময় হামলাকারীরা আরিফের ব্যবহৃত মোবাইল ফোনটিও ছিনিয়ে নিয়ে যায়।

পরবর্তীতে বাক প্রতিবন্ধী আরিফের ওপর এমন অন্যায়ের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে স্থানীয় যুবক মোজাম্মেল অভিযুক্ত অপন ও লেদন মিয়ার কাছে যান। এতে ক্ষিপ্ত হয়ে মকবুল হোসেন, নুরুল ইসলাম, ইফতি এবং তুহিল নামের ব্যক্তিরা মোজাম্মেলকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। বর্তমানে আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এই ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ইয়াবা আনতে অস্বীকৃতি, বাক্‌প্রতিবন্ধী রাজমিস্ত্রির ওপর হামলার অভিযোগ

বকশীগঞ্জে সাবেক মেয়র নজরুলের উদ্যোগে ১২টি পূজামণ্ডপে অর্থ সহায়তা প্রদান

21 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ইয়াবা আনতে অস্বীকৃতি, বাক্‌প্রতিবন্ধী রাজমিস্ত্রির ওপর হামলার অভিযোগ

পোষ্টের সময় : ১০:৫০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬