১২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকসেবী আল-আমিনের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী, জখম সহোদর ভাই

‎ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের নারায়ণপুর গ্রামে মাদকসেবী আল-আমিন (২৮)-এর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক সেবন, পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে দুর্ব্যবহার, ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন ধরনের উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি মাদক সেবনে বাধা দেওয়ায় আল আমিন তার সহোদর বড় ভাইয়ের ওপর হামলা চালিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আহত আল-আমিনের বড় ভাই ও ‎স্থানীয় সূত্র জানায়, গত ১৭ তারিখ দুপুর আনুমানিক ২টার দিকে নিজ বাড়িতে মাদক সেবনকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের সঙ্গে আল-আমিনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তার বড় ভাই জয়নাল আহমেদ মাদক সেবন থেকে বিরত থাকতে বললে আল-আমিন ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে তিনি বড় ভাইয়ের ওপর অতর্কিত হামলা চালান। হামলার এক পর্যায়ে জয়নাল আহমেদের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন এবং তার মাথা ফেটে রক্তাক্ত জখম হয়।

‎পরিবারের সদস্য ও স্থানীয়রা আহত জয়নাল আহমেদকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।‎অভিযুক্ত আল-আমিন ওই গ্রামের মৃত শামছুদ্দিন ও ছহিলা খাতুন দম্পতির সন্তান।

স্থানীয়দের অভিযোগ, আল আমিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদক সেবনের কারণে প্রায়ই পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়েন। কেউ তার মাদক সেবনের প্রতিবাদ করলে বা বাধা দেওয়ার চেষ্টা করলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বিভিন্ন সময় মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে থাকেন।

‎নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, আল-আমিনের কারণে এলাকায় দীর্ঘদিন ধরে অশান্ত পরিবেশ বিরাজ করছে। তার উচ্ছৃঙ্খল আচরণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। অনেকেই ভয়ে তার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে সাহস পান না। মাদকাসক্তির কারণে তিনি নিজের পরিবারকেও বিভিন্ন সময় মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেন বলে অভিযোগ রয়েছে।

‎এলাকাবাসীর দাবি, মাদকের ভয়াবহ ছোবলে একটি পরিবার ধ্বংসের পথে এবং এর প্রভাব পুরো সমাজের ওপর পড়ছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং আল-আমিনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করে মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

‎এ বিষয়ে স্থানীয় সচেতন মহলের দাবি, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই এ ধরনের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে আর কোনো পরিবার এমন পরিস্থিতির শিকার না হয়।

‎এ বিষয় থানার অফিসার ইনচার্জ রবিউল আজম বলেন,‎অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মাদকসেবী আল-আমিনের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী, জখম সহোদর ভাই

মদনে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু 

18 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মাদকসেবী আল-আমিনের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী, জখম সহোদর ভাই

পোষ্টের সময় : ০৯:৩২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬