১১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামগঞ্জে পল্লী বিদ্যুতের মোবাইল কোর্ট, একদিনেই আদায় সাড়ে ১২ লাখ টাকা

নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ এলাকায় বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে পরিচালিত একদিনের মোবাইল কোর্টে ১২ লাখ ৬৬ হাজার ৭৫২ টাকা আদায় করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বিল পরিশোধ না করায় ১১৪ জন গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন শ্যামগঞ্জ সাব-জোনাল অফিসের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বকেয়া বিল আদায় ও অবৈধ সংযোগ নিয়ন্ত্রণে পরিচালিত এ অভিযানে প্রশাসন ও পল্লী বিদ্যুতের কর্মকর্তারা অংশ নেন।

পল্লী বিদ্যুৎ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বকেয়া থাকা গ্রাহকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত বিল পরিশোধে উদ্বুদ্ধ করার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানের সময় বিপুল সংখ্যক গ্রাহক তাৎক্ষণিকভাবে বকেয়া বিল পরিশোধ করেন। এতে একদিনেই ১২ লাখ ৬৬ হাজার ৭৫২ টাকা আদায় সম্ভব হয়।

অভিযানে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি), নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (অ্যাডমিন) বিপ্লব কুমার বর্মন, এজিএম (ওঅ্যান্ডএম) মীর আবু জামান, পূর্বধলা উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, শ্যামগঞ্জ সাব-জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার মো. ওয়ালিদ হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিদ্যুৎ সেবার মান উন্নয়ন ও বকেয়া আদায় নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি গ্রাহকদের সময়মতো বিদ্যুৎ বিল পরিশোধের আহ্বান জানানো হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

যে জাতি তার সংস্কৃতিকে ধারণ করে, সে জাতি কখনো পথ হারায় না: এমরান সালেহ প্রিন্স

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

25 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

শ্যামগঞ্জে পল্লী বিদ্যুতের মোবাইল কোর্ট, একদিনেই আদায় সাড়ে ১২ লাখ টাকা

পোষ্টের সময় : ০৮:৩৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬