১১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দেওয়ানগঞ্জে মাটি উত্তোলন করে জমির শ্রেণি পরিবর্তন, দুই যুবকের কারাদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলনের মাধ্যমে জমির শ্রেণি পরিবর্তন করায় দুই যুবককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার দুপুরের দিকে পাররামরামপুর ইউনিয়নের কান্দাপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের দণ্ডাদেশ দেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কয়েকদিন থেকে পাররামরামপুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রি, জমির শ্রেণি পরিবর্তন এবং সংলগ্ন রাস্তার ক্ষতিসাধন করে আসছে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মো: রাকিব ও মো: নাজমুল নামে দুই যুবক।

এনিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে শুক্রবার (২৬ জুন) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দেওয়ানগঞ্জ ইউএনও শাহ জহুরুল হোসেন। এসময় দুজনকেই ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন তিনি। তাঁরা ভেকু মেশিন ভাড়া নিয়ে বিভিন্ন এলাকায় মাটি উত্তোলন করে বিক্রি করতো।

ইউএনও শাহ জহুরুল হোসেন বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মুক্তাগাছায় অবৈধ সংযোগে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলাকে ৩৫ লাখ ডলার সহায়তা দেবে কানাডা

26 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

দেওয়ানগঞ্জে মাটি উত্তোলন করে জমির শ্রেণি পরিবর্তন, দুই যুবকের কারাদণ্ড

পোষ্টের সময় : ০৬:১৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬