টাঙ্গাইলের মধুপুরে কারিতাসের লিঙ্কেজ ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ জুন শনিবার দুপুরে শান্তি নিকেতন হলুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক।
এ সময় বক্তব্য রাখেন, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট জনযেত্রা, বেলার বিভাগীয় প্রোগ্রাম অফিসার গৌতম চন্দ্র চন্দ, পীরগাছা থাংয়ানি কো-পারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মিহির মার্টিন মৃ, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নর্থ টাঙ্গাইলের সভাপতি হাবিবুর রহমান, কোচ আদিবাসী সংগঠনের সভাপতি গৌরাঙ্গ বর্মন,কারিতাসের কমিউনিটি অর্গানাইজার সুষ্ময় নকরেক ও রুমেল মৃ প্রমুখ।
এ সময় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের গারো কোচ বর্মন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায়, কারিতাসের বিভিন্ন সেবা ও কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এ সময় বক্তারা মধুপুর বন, ভূমি, তাদের অধিকার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

হাবিবুর রহমান, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 
























