০১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিশালে নজরুল বর্ষপালনের সমাপনী, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে ময়মনসিংহের ত্রিশালে দুই দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শনিবার বিকেলে উপজেলার বিচুতিয়া বেপারী বাড়ি নজরুল স্মৃতি কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দীকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, ত্রিশাল সাহিত্য-সাংস্কৃতিক সংসদের চেয়ারম্যান এস এম হুমায়ুন কবীর এবং ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজ নোমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। তিনটি ক্যাটাগরিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহে মিউজিক ফোরামের পদযাত্রা, শতাধিক শিল্পীর সঙ্গীত পরিবেশনা

হালুয়াঘাটে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

04 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ত্রিশালে নজরুল বর্ষপালনের সমাপনী, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

পোষ্টের সময় : ০৯:৪২:২৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬