০১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বৃদ্ধ মা-বাবাকে নির্যাতন: মাদকাসক্ত ছেলের তিন মাসের কারাদণ্ড

ময়মনসিংহের ত্রিশালে মাদকাসক্ত হয়ে বৃদ্ধ মা-বাবার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগে আকরামুল ইসলাম (৩৪) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এ দণ্ডাদেশ দেন। পরে তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত আকরামুল ইসলাম ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, আকরামুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি প্রায়ই তার ৮০ বছর বয়সী বাবা সিরাজুল ইসলাম ও মা লুৎপুন্নাহারের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। পাশাপাশি ঘরবাড়ি ভাঙচুরও করতেন। নির্যাতনে অতিষ্ঠ হয়ে তার মা প্রথমে ত্রিশাল থানায় লিখিত অভিযোগ করেন। পরে বিষয়টি ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানকে মোবাইল ফোনে জানান।

পুলিশ সুপারের নির্দেশে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে আকরামুলকে গ্রেপ্তার করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান বলেন, মাদক সেবন ও বাবা-মার ওপর নির্যাতনের অভিযোগের সত্যতা পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে এ সাজা দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহে মিউজিক ফোরামের পদযাত্রা, শতাধিক শিল্পীর সঙ্গীত পরিবেশনা

হালুয়াঘাটে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

04 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বৃদ্ধ মা-বাবাকে নির্যাতন: মাদকাসক্ত ছেলের তিন মাসের কারাদণ্ড

পোষ্টের সময় : ০৯:৪৫:২৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬