নানা আয়োজনে ময়মনসিংহের হালুয়াঘাটে দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৪ বছর পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার বিকালে হালুয়াঘাট প্রেস ক্লাব কার্যালয়ে কেক কাটা,প্রেস ক্লাবের সামনে বৃক্ষরোপণ ও র্যালী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ -১ আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেল।বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফয়সাল আহমেদ,হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুবুর রহমান,উপজেলা প্রকৌশলী আবু সালেহ মোঃ ওয়াহেদুল হক, উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল,পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মো.শাকের উল্লাহ,হালুয়াঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা বাবুল হোসেন, হালুয়াঘাট প্রেসক্লাব সভাপতি জুলফিকার আলী জুলমত, হালুয়াঘাট প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুর রাজ্জাক, হালুয়াঘাট ধোবাউড়ার এনটিভির প্রতিনিধি রফিকুল্লাহ চৌধুরী মানিক, সহ স্থানীয় সাংবাদিক, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং সুধীজন উপস্থিত ছিলেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন কালের কন্ঠ পত্রিকার ময়মনসিংহ আঞ্চলিক প্রতিনিধি মাজহারুল ইসলাম মিশু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে এনটিভি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, মুক্তিযুদ্ধের চেতনা, সংস্কৃতি এবং দেশের উন্নয়ন-অগ্রগতির সংবাদ তুলে ধরে দর্শকদের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে এনটিভি দেশ ও মানুষের পাশে থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে এনটিভির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।

হালুয়াঘাট প্রতিনিধি 























