১২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে সোলার প্যানেল, ওটিসহ উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তি কমাতে সোলার প্যানেল কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) দুপুরে প্রামীণ অবকাঠামো রক্ষাণবেক্ষণ কর্মসূচির (টিআর) প্রকল্পের আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার প্যানেল কার্যক্রমের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি। এছাড়াও হাসপাতালে অপারেশন থিয়েটার এর উদ্বোধন করা হয়।

এসময় সিভিল সার্জন ডাঃ আজিজুল হক , উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউল ইসলাম, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মকবুল হোসেন সহ কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মিল্লাত।

অপরদিকে ধানুয়া কামালপুর ইউনিয়নের ক্ষুদ্র নৃ গোষ্ঠি নারীদের মাঝে আয় বর্ধক সেলাই মেশিন, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি ও বাইসাইকেল বিতরণ, আনসার ভিডিপি সদস্যদের মাঝে টর্চ লাইট ও ছাতা বিতরণ এবং কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।

এছাড়াও ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ করা হয়। পরে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ করা হয়।

বকশীগঞ্জের লাউচাপড়া বিনোদন কেন্দ্রে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি।

এসময় বকশীগঞ্জ ইউএনও মুরাদ হোসেন, দেওয়ানগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহে মিউজিক ফোরামের পদযাত্রা, শতাধিক শিল্পীর সঙ্গীত পরিবেশনা

হালুয়াঘাটে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

04 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বকশীগঞ্জে সোলার প্যানেল, ওটিসহ উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত

পোষ্টের সময় : ১১:০৪:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬