১০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তারাকান্দায় ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার নাজমুস সালেহীন

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ভূমি সেবা সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে চালু হওয়া ভূমি সেবা সহায়তা কেন্দ্র (LSFC) পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম নাজমুস সালেহীন।

মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) সকালে উপজেলা স্কুল রোডে অবস্থিত ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শনকালে তিনি সেবার মান, গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় তিনি বলেন, উপজেলার প্রান্তিক জনগোষ্ঠী যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই নিরাপদে ও সহজে সব ধরনের ভূমি সেবা পেতে পারে, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

পরিদর্শনকালে এস এম নাজমুস সালেহীন সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন এবং সরকার নির্ধারিত ফি-এর অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে কি না, সে বিষয়ে তাদের কাছে জানতে চান। একই সঙ্গে নির্ধারিত সেবামূল্যে সেবা প্রদানের নির্দেশনা পুনর্ব্যক্ত করেন।

ভূমি সেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে নামজারি, ভূমি উন্নয়ন কর, মিস মোকদ্দমা সংক্রান্ত আবেদন, খতিয়ানের সার্টিফায়েড কপি, নকশার কপিসহ বিভিন্ন ধরনের ভূমি সেবা গ্রহণ করা যাচ্ছে। এ উদ্যোগের ফলে উপজেলার মানুষের সময় ও খরচ সাশ্রয়ের পাশাপাশি ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহে ভূমি কর্মকর্তার রেকর্ড পরিমাণ রাজস্ব আদায়, ভাসছেন প্রশংসায়

ময়মনসিংহ সিটি করপোরেশনের ৮২২ কোটি টাকার বাজেট ঘোষণা 

06 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

তারাকান্দায় ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার নাজমুস সালেহীন

পোষ্টের সময় : ০৪:২১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬