১২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মদনে অগ্নিকাণ্ডে দুটি গাভী পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে ইউএনও

নেত্রকোনার মদন উপজেলায় অগ্নিকাণ্ডে দুটি গাভী পুড়ে মারা গেছে। এ ঘটনায় আরও একটি গাভী গুরুতর দগ্ধ হয়েছে। একই সঙ্গে দুটি ছাগল ও কয়েকটি হাঁসও পুড়ে গেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক।

মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের নিজফতেপুর গ্রামে কৃষক মোহাম্মদ নজর মিয়ার গোয়ালঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মশা তাড়াতে গোয়ালঘরে ধোঁয়া দেওয়ার সময় সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে গোয়ালঘরে থাকা দুটি গাভী পুড়ে মারা যায়। আরও একটি গাভী গুরুতর দগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে।

খবর পেয়ে বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেন মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তাৎক্ষণিক শুকনো খাবার তুলে দেন এবং সরকারি সহায়তার আশ্বাস দেন।

ইউএনও নাদির হোসেন শামীম বলেন, এটি একটি দুর্যোগজনিত ঘটনা। ক্ষতির পুরোটা পূরণ করা সম্ভব না হলেও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে টিন ও আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

শ্যামগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন, বাংলা কিউআর ব্যবহারে নতুন উদ্যোগ

ফরাসি প্রেসিডেন্টের সফরের মধ্যেই বিকট বিস্ফোরণে কাঁপলো সিরিয়া

08 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মদনে অগ্নিকাণ্ডে দুটি গাভী পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে ইউএনও

পোষ্টের সময় : ১০:২৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬