১২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে রাতের আঁধারে হামলা ভাঙচুর ও বসত ঘর লুটপাটের অভিযোগ

জামালপুরের বকশীগঞ্জে রাতের আঁধারে বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও বসত ঘর লুটপাটের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

শুক্রবার (১০ জুলাই) দুপুর ১২ টায় সাধুরপাড়া ইউনিয়নের দক্ষিণ কুতুবেরচর গ্রামের নিজ ভিটায় সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী যুবরাল মিয়া।

সংবাদ সম্মেলনে যুবরাল মিয়া বলেন, আমি জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকায় রিকশা চালাই। আমার স্ত্রীর ১৮ শতাংশ জমির ওপর আমার ঘর বাড়ি ও বসত ভিটা রয়েছে। আমার সঙ্গে আমার ভাই নেহাল মিয়ার জমি পারিবারিক বিরোধ চলে আসছে।

গত বুধবার দিবাগত সারা রাত বৃষ্টি হওয়ায় রাতের আঁধারে ৪ টার দিকে নেহাল মিয়া, হাছেন আলী, নুর হোসেন, রেজাউল করিমের নেতৃত্বে আমার বাড়ি ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও পুরো ঘর বাড়ি সহ সকল আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়। এতে করে আমার বসত ঘর সহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুটপাট করা হয়। বর্তমানে আমার বসত ভিটা ছাড়া সব কিছুই নিয়ে যায় তাঁরা। হামলা ভাঙচুরের পর এখন তাঁরা আমার বসত ভিটা জোরপূর্বক দখলের পাঁয়তারা করে যাচ্ছে।

তাই এঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। আমি ও আমার পরিবারের নিরাপত্তা কামনা করছি। এসময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

তবে হামলা ভাঙচুরের ঘটনা অস্বীকার করেন অভিযুক্ত হাছেন আলী ও রেজাউল করিম।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের আয়োজনে স্বরচিত কবিতা আবৃত্তি ও আলোচনা সভা

নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে কেন্দুয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল

09 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বকশীগঞ্জে রাতের আঁধারে হামলা ভাঙচুর ও বসত ঘর লুটপাটের অভিযোগ

পোষ্টের সময় : ০৬:৪৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬