০৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি রেহেনা, সাধারণ সম্পাদক তাহমিনা

  • সেলিম আকন্দ
  • পোষ্টের সময় : ০৭:৫৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ১৬ ভিউ :

ময়মনসিংহ শহর সমাজসেবা সমন্বয় পরিষদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে রেহেনা পারভীন ববি এবং পদাধিকারবলে সাধারণ সম্পাদক হিসেবে জেলা সমাজসেবা কর্মকর্তা তাহমিনা নাসরিন দায়িত্ব পালন করবেন।

বুধবার (১৫ জুলাই) সকালে ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনের ফলাফলে সভাপতি পদে রেহেনা পারভীন ববি ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন। সহ-সভাপতি পদে মো. আলমগীর হোসেন ৬২ ভোট এবং মো. মিজান উদ্দিন ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রচার ও জনসংযোগ সম্পাদক পদে মো. সারোয়ার হোসেন রুমেল ৪৮ ভোট এবং নির্বাহী সদস্য পদে মো. আনিসুর রহমান তনু ৪৭ ভোট পেয়ে বিজয়ী হন। পদাধিকারবলে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন ময়মনসিংহ জেলা সমাজসেবা কর্মকর্তা তাহমিনা নাসরিন।

নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ আগামী তিন বছর দায়িত্ব পালন করবে।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন ময়মনসিংহ শহর সমাজসেবা কার্যালয়ের প্রভেশন কর্মকর্তা মাকসুদা খাতুন।

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ, ময়মনসিংহ জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ মো. ইউসুফ লিটন, বিএনপি নেতা মো. আমিনুল ইসলাম মিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা রবিউল ইসলাম রবি এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জুলাই মৃত্যুর সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে যাওয়ার গল্প: এমরান সালেহ প্রিন্স

জুলাই শহীদদের গৌরবগাঁথায় শ্রদ্ধায় মুখর ফুলপুর

16 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহ শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি রেহেনা, সাধারণ সম্পাদক তাহমিনা

পোষ্টের সময় : ০৭:৫৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬