০২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হালুয়াঘাটে বারটানের ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম খাদ্যাভ্যাস ও পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)-এর আয়োজনে হালুয়াঘাটে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।এর আগে মঙ্গলবার সকালে তিনদিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ কর্মশালার শেষ হবে বৃহস্পতিবার।

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)কৃষি মন্ত্রণালয়ের আয়োজনে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপদ জোরদারকরণ প্রকল্প(বারটান-অংশ)বারটান আঞ্চলিক কার্যালয় নেত্রকোনার বাস্তবায়নে হালুয়াঘাট উপজেলার বিভিন্ন স্থান থেকে উপসহকারী কৃষি কর্মকর্তা, মাধ্যমিক পর্যায়ের শিক্ষক- শিক্ষিকা ৬০ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে তিনদিন ব্যাপী কর্মশালায় বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আঞ্চলিক কার্যালয় নেত্রকোনার উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও অঞ্চল প্রধান ড. মোসা: আলতাফ উন- নাহারের তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ বাস্তবায়িত হচ্ছে।

এ ছাড়াও প্রশিক্ষণ প্রধান করেন উপজেলা কৃষি অফিসার মাহবুবুর রহমান,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহাবুবুল আলম,উপজেলা মৎস্য অফিসার শতাব্দী রায়,বারটানের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কর্মশালায় অংশগ্রহণকারীদের দৈনন্দিন খাদ্যতালিকায় সুষম পুষ্টির গুরুত্ব, নিরাপদ খাদ্য গ্রহণ, শিশু, কিশোর-কিশোরী, গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের পুষ্টি, অপুষ্টি প্রতিরোধ এবং স্বাস্থ্যকর জীবনধারা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

প্রশিক্ষকরা বলেন, সঠিক খাদ্যাভ্যাস ও পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি পেলে অপুষ্টিজনিত নানা রোগ প্রতিরোধ করা সম্ভব।

প্রশিক্ষণ কর্মশালায় বারটানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে ফলিত পুষ্টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহে এসিড–সহিংসতার শিকার ব্যক্তিদের পাশে নতুন উদ্যোগ

কেন্দুয়ায় ৭ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

15 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হালুয়াঘাটে বারটানের ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পোষ্টের সময় : ০৮:০১:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬