০২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা

জামালপুরের বকশীগঞ্জে ১৬ জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম , উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, সহসভাপতি মোকাম্মেল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাকিল তালুকদার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক রাশেদুজ্জামান রনি, উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবাইদুল শামীম, জুলাই যোদ্ধা শাহরিয়ার আহমেদ সুমন, আহত জুলাই যোদ্ধা শহিদুল ইসলাম সানী, জুলাই যোদ্ধা মঞ্জুরুল হক প্রমুখ।

দিবসটি উপলক্ষে জুলাই আন্দোলনে নিহত সকল শহিদকে স্মরণ করা হয়। পাশাপাশি আহত যোদ্ধা ও জুলাই যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা।

বক্তারা বলেন, জুলাই চেতনা ধরে রাখতে হবে। জুলাই-২৪ কে ধারণ করেই আগামীতে পথ চলার জন্য বলা হয়।

আলোচনা সভায় জুলাই আন্দোলনে আহতদের এখনো যাদের গেজেট হয় নি তাদের দ্রুত গেজেটভুক্ত করার দাবি জানান জুলাই যোদ্ধারা।

আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনে নিহত শহিদদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জুলাই মৃত্যুর সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে যাওয়ার গল্প: এমরান সালেহ প্রিন্স

জুলাই শহীদদের গৌরবগাঁথায় শ্রদ্ধায় মুখর ফুলপুর

16 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বকশীগঞ্জে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা

পোষ্টের সময় : ০৮:০১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬