০৫:১০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে নারীকে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা, স্বামী আটক

জামালপুরের বকশীগঞ্জে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে পেট্রল দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে বগারচর ইউনিয়নের পেরিরচর গ্রামে এঘটনা ঘটে। এঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় জানায়, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার রাতে নিজ বাড়িতে স্ত্রী রুবিনা আক্তারের (২০) শরীরে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয় তার স্বামী শাকিল মিয়া। এসময় রুবিনার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে শাকিল মিয়া গা ঢাকা দেয়। পরে আহত রুবিনা আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক গুরুতর দগ্ধ রবিনাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। আগুনে রুবিনার শরীর ৭০ শতাংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

চিকিৎসক জানান আহত রুবিনার অবস্থা সংকটাপন্ন। এ ঘটনায় শনিবার দুপুরে অভিযান চালিয়ে রুবিনার স্বামী শাকিল মিয়াকে আটক করেছে থানা পুলিশ। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, পেট্রল দিয়ে স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টার ঘটনায় স্বামী শাকিল মিয়াকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

‘জনতা ব্যাংক পিএলসি. জিয়া পরিষদ’ ইউনিটের ১২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন

23 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বকশীগঞ্জে নারীকে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা, স্বামী আটক

পোষ্টের সময় : ০৪:৪৮:৪০ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫