০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মদনে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

নেত্রকোনার মদন উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে ফ্লাড রিকন্সট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট (ফ্রিপ) প্রকল্পের আওতায় এ মেলার উদ্বোধন করা হয়। আগামী ২২ জুলাই পর্যন্ত মেলা চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। তিনি বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষিকে আরও উৎপাদনশীল, লাভজনক ও টেকসই করতে নতুন প্রযুক্তি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান মিজান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকুর আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কাইটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের আজাদ, মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন করিম, উপজেলা জামায়াতের নায়েবে আমির রিয়াজউদ্দীন ইদ্রিস মাস্টার, জমিয়তে উলামায়ে ইসলামের আমির মুফতি আনোয়ার হোসেন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, মদন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান এবং উপজেলা রিপোর্টার্স ক্লাবের অর্থ সম্পাদক নূর মোহাম্মদ (জরিপ)।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, কৃষক-কৃষাণী ও সুধীজন উপস্থিত ছিলেন।

মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষিযন্ত্র, সবজি ও ফল চাষ, জৈব সার এবং কৃষি উদ্ভাবন বিষয়ক বিভিন্ন স্টল প্রদর্শন করা হয়েছে। আয়োজকদের মতে, কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করা, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলাই এ মেলার মূল লক্ষ্য।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

20 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মদনে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

পোষ্টের সময় : ০৭:৪৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬