০৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্টেডিয়ামে গাঁজা সেবন, মাদকসেবীকে সাজা দিলেন ইউএনও আফিয়া

অন্ধকার রাতে স্টেডিয়ামের পরিত্যক্ত গ্যালারিতে বসে গাঁজা সেবন করছিলেন এক মাদকসেবী। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা চারপাশ ঘিরে ফেললে গাঁজা সহ ধরা পড়ে ওই মাদকসেবী। পড়ে তাকে কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বৃহস্পতিবার রাতে এমন ঘটনা ঘটেছে ময়মনসিংহে গৌরীপুর স্টেডিয়ামে। দণ্ডপ্রাপ্ত ওই মাদকসেবীর নাম মো. সেলিম। তার বাড়ি গৌরীপুর পৌর শহরের পশ্চিম দাপুনিয়া মহল্লায়। সে ওই মহল্লার মৃত রহমত আলীর ছেলে।

জানা গেছে, মো. সেলিম স্থানীয় এক নার্সারিতে শ্রমিকের কাজ করে। বৃহস্পতিবার রাতে গৌরীপুর স্টেডিয়ামের পরিত্যক্ত গালারির নির্জন স্থানে বসে গাঁজা সেবন করছিল সেলিম। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে রাতেই ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আমিন পাপ্পা। অভিযানে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিত্যক্ত গ্যালারির চারপাশ ঘিরে ফেললে সেলিম এক পুড়িয়া গাঁজা সহ ধরা পড়ে। পরে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২শত টাকা অর্থদণ্ড প্রদান করে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আমিন পাপ্পা বলেন, মাদকসেবীকে দণ্ড দেয়ার পর তাকে কারাগারে প্রেরণের জন্য গৌরীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

অভিযানে অংশ নেয়া গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, দণ্ডপ্রাপ্ত সেলিম একজন মাদকসেবী। আগামীকাল শুক্রবার তাকে কারাগারে প্রেরণ করা হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

৩৩ ঘণ্টা পর কংস নদীতে মিলল সেই আছির উদ্দিনের নিথর দেহ 

তারেক রহমানকে ভারত সফরে মোদির আমন্ত্রণ

24 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

স্টেডিয়ামে গাঁজা সেবন, মাদকসেবীকে সাজা দিলেন ইউএনও আফিয়া

পোষ্টের সময় : ০৯:২১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬