০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হালুয়াঘাটে মূল্যতালিকা ও ক্যাশ মেমো ছাড়া সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা বাজারে মূল্যতালিকা ও ক্যাশ মেমো ছাড়া সার বিক্রির অভিযোগে দুই সার বিক্রেতাকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাদের সতর্ক করা হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ধারা বাজারে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শাহীন স্টোর ও কামাল স্টোর নামে সার ও কীটনাশক বিক্রির দোকানে অনিয়মের বিষয়টি ধরা পড়ে। এ সময় মূল্যতালিকা প্রদর্শন ও ক্যাশ মেমোর মাধ্যমে সার বিক্রির নিয়ম যথাযথভাবে অনুসরণ না করায় সংশ্লিষ্ট দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

অভিযানকালে বাজারের বিভিন্ন সার ডিলারের দোকান পরিদর্শন করে সারের মজুদ পরিস্থিতি নিশ্চিত করা হয়। পাশাপাশি সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি হচ্ছে কি না, তা সরেজমিনে তদারকি করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা রোজি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান।

কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি, পর্যাপ্ত মজুদ নিশ্চিত করা এবং সার বিক্রিতে মূল্যতালিকা ও ক্যাশ মেমো ব্যবহারের নিয়ম মেনে চলতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়। ভবিষ্যতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ফ্যাসিস্টরা নানা পাঁয়তারা করছে, বট বাহিনী অপতথ্য ছড়াচ্ছে: এমপি মাজেদ

আবাসিক মিটারে ১১ বছর ধরে চলছে বাণিজ্যিক ডিস ও ইন্টারনেটের ব্যবসা

04 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হালুয়াঘাটে মূল্যতালিকা ও ক্যাশ মেমো ছাড়া সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

পোষ্টের সময় : ০৬:২৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬