০৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কলেজে ভর্তির স্বপ্ন থামল বিদ্যুৎস্পৃষ্টে, বকশীগঞ্জে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে পারভেজ হাসান (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুন পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পারভেজ হাসান আইরমারী নতুন পাড়া গ্রামের জামাত আলীর ছেলে।

সে চলতি বছরে এসএসসি পাশ করে কলেজে ভর্তির জন্য আবেদন করেছেন। কলেজে ভর্তির আগেই এমন মৃত্যুতে শোকাভিভূত পুরো এলাকাবাসী।

জানা গেছে, আইরমারী নতুন পাড়া আয়মনা মাদবর উচ্চ বিদ্যালয়ের সামনে ফকির আলীর দোকানে বিদ্যুৎ লাইনে ত্রুটি দেখা দিলে পারভেজ হাসান ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তারটিতে চেক করতে যান। ত্রুটিপূর্ণ তারটি চেক করার সময় হঠাৎ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়েন পারভেজ। এক পর্যায়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন।

শিক্ষার্থীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ক্যাসিনো ও মাদকের তথ্য দিলেই অভিযানের হুঁশিয়ারি ঈশ্বরগঞ্জ ওসির

বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. বাহানুর রহমান

09 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কলেজে ভর্তির স্বপ্ন থামল বিদ্যুৎস্পৃষ্টে, বকশীগঞ্জে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

পোষ্টের সময় : ০৮:৩৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬