১০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেওয়ানগঞ্জে সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ, একজনের কারাদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জে নদীর পাড়ের সরকারি জমি দখল করে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণের দায়ে খায়রুল ইসলাম বাবু (৬০) নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে নির্মাণকাজ বন্ধ ও অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দেওয়ানগঞ্জ পৌরসভার সামনে নদীর পাড়ে অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পৌরসভার সামনে নদীর পাড়ের সরকারি জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগে খায়রুল ইসলাম বাবুকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত ভূমি অপরাধ ও প্রতিকার আইন, ২০২৩-এর আওতায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি চলমান নির্মাণকাজ তাৎক্ষণিক বন্ধ এবং অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বলেন, ‘অবৈধভাবে নদীর জমি দখল করে স্থাপনা নির্মাণের দায়ে তাকে শাস্তি দেওয়া হয়েছে। সরকারি বা নদীর জমি অবৈধভাবে দখলের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’

এদিকে উপজেলা প্রশাসনের এ অভিযানে সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণকারীদের মধ্যে সতর্কতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে গরুর মাংস বিক্রিতে স্বাস্থ্য পরীক্ষা ও পৌরসভার অনুমোদন বাধ্যতামূলক

হালুয়াঘাটে বিশ্ব শিক্ষক দিবসে গুণী শিক্ষক সম্মাননা পেলেন শামসুন্নাহার সোমা

05 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

দেওয়ানগঞ্জে সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ, একজনের কারাদণ্ড

পোষ্টের সময় : ০৭:৪৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬