০২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হালুয়াঘাটে বিশ্ব শিক্ষক দিবসে গুণী শিক্ষক সম্মাননা পেলেন শামসুন্নাহার সোমা

বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ‘গুণী শিক্ষক’ হিসেবে সম্মাননা পেলেন হালুয়াঘাট উত্তর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার সোমা। উল্লেখ্য যে শামসুন্নাহার সোমা ইতোপূর্বে ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন।

সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস উদ্‌যাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে চারজনকে গুণী শিক্ষক সম্মাননা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেলিমা আক্তার খাতুন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিরা।

শামসুন্নাহার সোমা গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। হালুয়াঘাট উত্তর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

শিক্ষক সমাজ ও সচেতন মহলের প্রতিনিধিরা বলেন, একজন আদর্শ শিক্ষক শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা ও মানবিকতার শিক্ষা দেন। তাঁদের হাত ধরেই গড়ে ওঠে আলোকিত সমাজ। তাই শিক্ষকদের যথাযথ মর্যাদা ও সম্মান নিশ্চিত করা সবার দায়িত্ব।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

সুইডেন বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন কেন্দুয়ার আনোয়ার হোসেন খান

খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও সমৃদ্ধ প্রজন্ম গড়তে হবে: মিল্লাত

03 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হালুয়াঘাটে বিশ্ব শিক্ষক দিবসে গুণী শিক্ষক সম্মাননা পেলেন শামসুন্নাহার সোমা

পোষ্টের সময় : ১১:৩৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬