১০:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নান্দাইলে ২৩ বছরের আইনি লড়াইয়ে পাওয়া জমির ধান কেটে নেওয়ার অভিযোগ

ময়মনসিংহের নান্দাইলে আদালতের রায়ে বুঝিয়ে দেওয়া জমি থেকে জোরপূর্বক পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের বীর কামটখালী গ্রামে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

ভুক্তভোগী সেলিম উদ্দিন জানান, দীর্ঘ ২৩ বছর আইনি লড়াইয়ের পর গত ২৪ সেপ্টেম্বর আদালত তার পক্ষে রায় দেন। এর পরিপ্রেক্ষিতে গত ১৩ অক্টোবর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় ২১ শতাংশ ফসলি জমি তাকে বুঝিয়ে দেন।

অভিযোগ উঠেছে, গত ১৩ নভেম্বর সকালে প্রতিপক্ষের মজিবুর রহমান ও আব্দুল মতিনসহ তাদের পরিবারের লোকজন ওই জমির পাকা ধান কেটে নিয়ে যান।

এ সময় বাধা দিতে গেলে সেলিম উদ্দিন ও তার পরিবারকে মারধর ও হুমকি দেওয়া হয়।

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে জমির ধান কেটে নেওয়ার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তদের বাড়িতে না পাওয়া গেলেও মজিবুর রহমানের মেয়ে ধান কাটার কথা স্বীকার করেছেন। তবে জমি দখলের অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেন, আদালতের রায় স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

নান্দাইলে ২৩ বছরের আইনি লড়াইয়ে পাওয়া জমির ধান কেটে নেওয়ার অভিযোগ

‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে ঈশ্বরগঞ্জে সভা

11 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নান্দাইলে ২৩ বছরের আইনি লড়াইয়ে পাওয়া জমির ধান কেটে নেওয়ার অভিযোগ

পোষ্টের সময় : ০৯:৫৫:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬