১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাঁসের হ্যাচারিতে ইয়াসিনের বাজিমাত, মুগ্ধ প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক

হাঁসের হ্যাচারি পরিচালনা ও উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহারে সফলতার স্বীকৃতি পাওয়া নেত্রকোনার মদন উপজেলার উদ্যোক্তা মো. ইয়াসিন মিয়ার খামার ও হ্যাচারি পরিদর্শন করেছেন প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ড. শামসাদ জাহান শিরাজী।

সোমবার (১৬ নভেম্বর) উপজেলার কুঠুরিকোনা গ্রামে সরেজমিনে ইয়াসিন মিয়ার খামার ও প্রযুক্তি পরিদর্শন করেন তিনি। এ সময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ শহিদুল ইসলাম, উপপরিচালক ড. মোহাম্মদ এনামুল হক এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মাহবুবুল আলম উপস্থিত ছিলেন।

জেলার শ্রেষ্ঠ সফল উদ্যোক্তা হিসেবে স্বীকৃত মো. ইয়াসিন মিয়া দীর্ঘদিন ধরে হাঁসের হ্যাচারি পরিচালনা ও প্রযুক্তি উদ্ভাবনের সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁর দাবি, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় তাঁর উদ্ভাবিত প্রযুক্তি দেশে ও বিদেশে পরিচিতি পেয়েছে। বিভিন্ন দেশে এ প্রযুক্তির ব্যবহার বেকার যুবক-যুবতীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ জনগোষ্ঠীর আয় বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

ইয়াসিন মিয়া বলেন, ‘আমার উদ্ভাবিত প্রযুক্তি মানুষের ভাগ্য পরিবর্তনে সহায়ক হতে পারে। সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় এ কার্যক্রমকে আরও এগিয়ে নিতে চাই। সরকারের সার্বিক সহযোগিতা পেলে দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও হাঁস ও হাঁসের বাচ্চা রপ্তানি করা সম্ভব হবে।’

তিনি আরও বলেন, হাঁস পালন ও হ্যাচারি শিল্পের সম্প্রসারণ ঘটলে নতুন উদ্যোক্তা তৈরি হবে। পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধি, ডিম ও মাংসের উৎপাদন এবং দেশের আমিষের চাহিদা পূরণে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

নিজের সফলতার পেছনে প্রয়াত বড় ভাই হাদিস উল্লাহ, গ্রাহক এবং সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট ব্যক্তিদের অবদানের কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন ইয়াসিন মিয়া।

পরিদর্শন শেষে প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ড. শামসাদ জাহান শিরাজী বলেন, ‘মো. ইয়াসিন মিয়া শুধু নেত্রকোনা জেলার নন, সারা বাংলাদেশের একজন শ্রেষ্ঠ উদ্যোক্তা। তাঁর কাজ ও দক্ষতা দেখে আমরা মুগ্ধ হয়েছি। তিনি ইতিমধ্যে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সফল উদ্যোক্তার স্বীকৃতি পেয়েছেন। ভবিষ্যতে বিভাগীয় ও জাতীয় পর্যায়েও স্বীকৃতি পাবেন বলে আমরা প্রত্যাশা করি।’

হ্যাচারি পল্লীর পরিবেশগত সমস্যা নিয়েও কথা বলেন বিভাগীয় পরিচালক। তিনি জানান, কুঠুরিকোনা হ্যাচারি পল্লীতে বিপুল পরিমাণ ডিমের খোসা ফেলে দেওয়ার কারণে পরিবেশদূষণের আশঙ্কা তৈরি হচ্ছে। এসব পরিত্যক্ত ডিমের খোসা কীভাবে কার্যকরভাবে ব্যবহার করা যায়, সে বিষয়ে উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

ড. শামসাদ জাহান শিরাজী বলেন, ‘এখানে অনেক হ্যাচারিতে লাখ লাখ ডিমের খোসা ফেলে দেওয়া হচ্ছে। এতে পরিবেশের ক্ষতি হচ্ছে। এসব খোসা কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে আমরা চিন্তাভাবনা করছি। উদ্যোক্তা ইয়াসিন মিয়ার সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

পরিদর্শনকালে বিভাগীয় পরিচালক কুঠুরিকোনা এলাকার আরও কয়েকটি হাঁসের খামার ও হ্যাচারি ঘুরে দেখেন। এ সময় তিনি স্থানীয় উদ্যোক্তাদের কার্যক্রম, উৎপাদনব্যবস্থা ও প্রযুক্তির ব্যবহার সম্পর্কে খোঁজখবর নেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হাঁসের হ্যাচারিতে ইয়াসিনের বাজিমাত, মুগ্ধ প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক

অসহায় ও দুস্থদের মাঝে বাকৃবি ছাত্রদল আহবায়কের উদ্যোগে খাবার বিতরণ

13 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হাঁসের হ্যাচারিতে ইয়াসিনের বাজিমাত, মুগ্ধ প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক

পোষ্টের সময় : ১০:৪১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬