১২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশব্যাপী নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে শ্রমিকদলের বিক্ষোভ

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে জামালপুরের সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে পোগলদিঘা ইউনিয়ন শ্রমিকদলের আয়োজনে উপজেলার বয়ড়া বাজার এলাকায় এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি পোগলদিঘা ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে বয়ড়া ব্রীজ পাড় ও বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদের সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকরাম আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি চান মিয়া চানু, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন অর রশীদ ফকির, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ, শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি বাবর আলী, সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেন তালুকদার, পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সভাপতি সাকিবুল হাসান সুমন ফকির, সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদ, ইউনিয়ন শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম আলহাজ, সাংগঠনিক সম্পাদক সুজন শেখসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

নান্দাইলে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে সিম বিক্রি, আটক ১

নান্দাইলে ২৩ বছরের আইনি লড়াইয়ে পাওয়া জমির ধান কেটে নেওয়ার অভিযোগ

15 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

দেশব্যাপী নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে শ্রমিকদলের বিক্ষোভ

পোষ্টের সময় : ১০:১৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬