০৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চীন সফরে ‘সেভেন সিস্টার্স’ নিয়ে মন্তব্যের পর চিকেনস নেকে ভারতের নিরাপত্তা জোরদার

  • RA
  • পোষ্টের সময় : ০৭:৩৩:১৯ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • ৫৩৩ ভিউ :

ভারতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরে (চিকেনস নেক) নিরাপত্তা জোরদার করেছে নয়াদিল্লি। সম্প্রতি সেখানে মোতায়েন করা হয়েছে উন্নত যুদ্ধাস্ত্র, যার মধ্যে রয়েছে এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম, রাফায়েল যুদ্ধবিমান, ব্রহ্মোস সুপারসনিক ক্ষেপণাস্ত্র এবং টি-৯০ ট্যাংক।

ভারতীয় সেনাবাহিনী করিডোরটিকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা লাইন হিসেবে উল্লেখ করেছে। নিরাপত্তা আরও সুসংহত করতে সেখানে নিয়মিত সামরিক মহড়া ও প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ জানিয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি চীন সফরে ‘সেভেন সিস্টার্স’ অঞ্চল নিয়ে মন্তব্য করেন, যা ভারতের মধ্যে উদ্বেগ তৈরি করে। এরপরই করিডোরে বাড়ানো হয় সামরিক উপস্থিতি।

ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন, চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা এবং সাম্প্রতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে এই করিডোরের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পদক্ষেপ নিচ্ছে ভারত।

উল্লেখ্য, বাংলাদেশ ও চীনকে আলাদা করেছে ভারতের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর, যা ‘চিকেনস নেক’ নামে পরিচিত। এর নামকরণের অন্যতম কারণ এর প্রস্থ খুবই সংকীর্ণ—মাত্র প্রায় ২০ থেকে ২২ কিলোমিটার। এই করিডোরের এক পাশে ভারতের মূল ভূখণ্ড অবস্থিত, অন্যদিকে অপর পাশে সাতটি রাজ্য রয়েছে, যেগুলোর কোনও সমুদ্রবন্দর নেই। এই ভূগোলগত অবস্থান ভারতের জন্য বাণিজ্যিক এবং নিরাপত্তা সংক্রান্ত দীর্ঘস্থায়ী উদ্বেগের সৃষ্টি করেছে, কারণ এই অঞ্চলের সঙ্গে সংযুক্ত অন্যান্য অংশের জন্য পরিবহন ও পণ্য চলাচলের ক্ষেত্রে নানা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়, যা ভারতের আঞ্চলিক এবং আন্তর্জাতিক সম্পর্ককে প্রভাবিত করতে পারে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ভারত-বাংলাদেশ সীমান্তে বজ্রপাতে বিএসএফ সদস্যের মৃত্যু

নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

24 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

চীন সফরে ‘সেভেন সিস্টার্স’ নিয়ে মন্তব্যের পর চিকেনস নেকে ভারতের নিরাপত্তা জোরদার

পোষ্টের সময় : ০৭:৩৩:১৯ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫