১১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খেলাধূলার মান উন্নয়নের অঙ্গিকার নিয়ে ময়মনসিংহে ক্রীড়া দিবসের র‍্যালী

oppo_0

দেশের ক্রীড়াঙ্গনের উর্বর ভূমি ময়মনসিংহ। ফলে স্বাধীনতার পূর্ব ও পরবর্তী সময়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান এই অঞ্চলের খেলোয়াড়দের কৃতিত্ব ছিল অসামান্য। তবে বিগত কয়েক বছরে ময়মনসিংহের ক্রীড়াঙ্গন ছিল অনেকটাই স্থবির। আর এই স্থবিরতা কাটিয়ে ক্রীড়াঙ্গনের মান উন্নয়নের অঙ্গিকার নিয়ে ময়মনসিংহে র‌্যালী করেছে জেলা ক্রীড়া সংস্থা।

রবিবার (৬ এপ্রিল) দুপুরে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে এই র‌্যালী অনুষ্ঠিত হয়।

জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগীতায় নগরীর জেলা প্রশাসক কার্যালয় সামনে থেকে এই র‌্যালীটি শুরু হয়ে ঐতিহ্যবাহী সার্কিট হাউজ মাঠে গিয়ে শেষ হয়। ‘তারুণ্যের অংশগ্রহণ খেলাধূলার মানোন্নয়ন’ এই প্রতিপাদ্য ধারণ করে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচির অংশ হিসেবে এই দিবসটি পালন করা হয়।

র‌্যালী শেষে নগরীর সার্কিট হাউজ মাঠে একটি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মো: মুফিদুল আলম। এতে আরও উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো: হারুন অর রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্স, জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন, জেলা ক্রীড়া সংস্থার প্রথম সদস্য এনামুল হক আকন্দ লিটন প্রমূখ।

এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও খেলোয়াড়বৃন্দ অংশগ্রহণ করেন।

oppo_0

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ইতিহাস গড়া কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, বিদায় উরুগুয়ের

বাকৃবি ছাত্রশিবিরের নতুন সভাপতি মঈন, সেক্রেটারি আঞ্জুম

26 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

খেলাধূলার মান উন্নয়নের অঙ্গিকার নিয়ে ময়মনসিংহে ক্রীড়া দিবসের র‍্যালী

পোষ্টের সময় : ০৮:২৬:২২ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫