০১:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এবার গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা চালালো হামাস

  • RA
  • পোষ্টের সময় : ০৪:২৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • ৪৮০ ভিউ :

গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে প্রায় ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তারা দাবি করেছে, মধ্য গাজার দেইর আল বালাহ থেকে রোববার (৬ এপ্রিল) অন্তত ৫ থেকে ১০টি রকেট ছোড়া হয়েছে। যেগুলো তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী প্রতিহত করেছে। এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ-এর প্রতিবেদন উদ্ধৃত করে আল জাজিরা জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের কিছু অংশ আশকেলন এবং গ্যান ইয়াভনে গিয়ে পড়েছে। এতে কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনজন সামান্য আহত হয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজার নিয়ন্ত্রণকারী সংগঠন হামাসের যোদ্ধারা ইসরায়েলে প্রবেশ করে আকস্মিক হামলা চালায়। তারা নির্বিচারে গুলি চালিয়ে প্রায় ১,২০০ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে অপহরণ করে।

জিম্মিদের উদ্ধারে ওই দিন থেকেই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। টানা ১৫ মাসেরও বেশি সময় ধরে অভিযান চালানোর পর, আন্তর্জাতিক চাপের মুখে ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। তবে যুদ্ধবিরতি দুই মাস পূর্ণ হওয়ার আগেই, ১৮ মার্চ থেকে আবারও গাজায় হামলা শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। দ্বিতীয় দফার এই অভিযানে গত ১৫ দিনে ১ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

নান্দাইলে ২৩ বছর পর পৈত্রিক জমির দখল ফিরে পেলেন সেলিম

ময়মনসিংহ সীমান্তে বিজিবির গুলিতে চোরাকারবারির মৃত্যু, আহত বিজিবি সদস্য

12 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

এবার গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা চালালো হামাস

পোষ্টের সময় : ০৪:২৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫