১২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তর কোরিয়ার ১০ সেনা অনুপ্রবেশে গুলি চালালো দক্ষিণ কোরিয়া

  • RA
  • পোষ্টের সময় : ১০:০০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • ৬২২ ভিউ :

উত্তর কোরিয়ার সেনারা সামরিক সীমান্ত লাইন (MDL) অতিক্রম করায় দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী সতর্কতামূলকভাবে গুলি ছোড়ে।

মঙ্গলবার (৮ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। (সূত্র: রয়টার্স)

দক্ষিণ কোরিয়ার সেনাপ্রধান (জয়েন্ট চিফস অব স্টাফ বা JCS) এক টেক্সট বার্তায় জানান, উত্তর কোরিয়ার প্রায় ১০ জন সেনা সীমান্ত অতিক্রম করলে বিকেল ৫টার দিকে পূর্বাঞ্চলের অসামরিক এলাকায় এই ঘটনা ঘটে। তিনি বলেন, “আমাদের সেনারা সতর্কবার্তা হিসেবে গুলি ছুড়েছে এবং উত্তর কোরিয়ার কার্যকলাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।”

এর আগের দিন, সোমবার (৭ এপ্রিল), দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানায় যে, উত্তর কোরিয়ার প্রায় ১,৫০০ সেনা তাদের সামরিক মহড়ার সময় অসামরিক এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণে অংশ নেয়।

উল্লেখ্য, উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থা বিরাজমান। ২৪৮ কিলোমিটার দীর্ঘ একটি বাফার জোন কোরীয় উপদ্বীপকে দুই ভাগে ভাগ করেছে, যেখানে উভয় দেশের সেনারা ভারী অস্ত্রসহ অবস্থান করছে। ১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত কোরিয়া যুদ্ধের অবসান ঘটলেও এখনো কোনো শান্তি চুক্তি হয়নি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

নান্দাইলে ২৩ বছর পর পৈত্রিক জমির দখল ফিরে পেলেন সেলিম

ময়মনসিংহ সীমান্তে বিজিবির গুলিতে চোরাকারবারির মৃত্যু, আহত বিজিবি সদস্য

12 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

উত্তর কোরিয়ার ১০ সেনা অনুপ্রবেশে গুলি চালালো দক্ষিণ কোরিয়া

পোষ্টের সময় : ১০:০০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫