০৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে পুলিশের ছেলের গুলিতে নিহত ২

  • RA
  • পোষ্টের সময় : ০২:২৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
  • ৪০৮ ভিউ :

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট বিশ্ববিদ্যালয়ে এক বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত এবং চারজন আহত হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১১টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন ভবনের কাছে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে বন্দুকধারী নিজেও হাসপাতালে ভর্তি আছেন।

পুলিশের ধারণা, হামলাকারী ব্যক্তি লিওন কাউন্টি শেরিফের একজন ডেপুটির ছেলে এবং সে তার মায়ের অস্ত্র ব্যবহার করে এ হামলা চালিয়েছে। লিওন কাউন্টির শেরিফ ওয়ালটের ম্যাকনেইল জানান, ঘটনাস্থল থেকে অস্ত্রটি জব্দ করা হয়েছে।

২০ বছর বয়সী সন্দেহভাজন ফনিক্স ইনকার ফ্লোরিডা স্টেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় পুলিশ কর্মকর্তা জ্যাসন ট্রামবোয়ার জানান, নিহত দুইজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন না। আহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

গুলির ঘটনার পরপরই পুলিশ হামলাকারীকে হেফাজতে নেয় এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে প্রায় ৪২ হাজার শিক্ষার্থী অবস্থান করছিলেন, এবং তাদের নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেওয়া হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

স্বাস্থ্যসম্মত টয়লেট ও নিরাপদ পানি নিশ্চিতের তাগিদ ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের

যৌতুকের আগুনে ঝলসে যাওয়া আরফিনার চোখে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন

14 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে পুলিশের ছেলের গুলিতে নিহত ২

পোষ্টের সময় : ০২:২৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫