নেত্রকোণার কেন্দুয়ায় এক মাদ্রাসা সুপারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার তেঁতুলিয়া আল হেলাল দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থী অংশ নেয়। মানববন্ধনকারী জানান, মাদ্রাসার এক দাখিল পরীক্ষার্থীর ফরম ফিলাপের সময় মাত্র এক হাজার টাকা দেয়। বাকি ১৪শ টাকা প্রবেশপত্র নেওয়া সময় দেয়ার কথা ছিল। কিন্তু প্রবেশপত্র আসলে টাকা চাওয়ায় ঘটে বিপত্তি। এনিয়ে তেঁতুলিয়া গ্রামের সৈয়দ জিয়া রহমান ও সৈয়দ সুমন মিয়ার নেতৃত্বে কয়েকজন মাদ্রাসায় প্রবেশ করে সুপার আবু সায়িদ মোহাম্মদ হারিছ উদ্দিনের ওপর হামলা চালিয়ে হেনস্থা করা চেষ্টা করে।
শিক্ষকরা বাঁধা দিলে পরে সুপারের মোটরসাইকেল ভাংচুর করে হামলাকারীরা। এব্যাপার সুপার আবু সায়িদ মোহাম্মদ হারিছ উদ্দিন জানান, এঘটনার পর থেকে আমি নিরাপত্তা হীনতায় ভূগছি। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিতসহ ঘটনার সাথে জড়িত ৬ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।।




















