০৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালিহাতীতে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলের কালিহাতীতে রায়হান (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

সোমবার (৫ মে) সকালে উপজেলার রামপুরের কুকরাইল এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রায়হান ওই এলাকার বাদল মিয়ার ছেলে। তিনি একটি হত্যা মামলার প্রধান আসামী ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

নিহতের স্ত্রী বলেন, আমার স্বামী রাত ২টার দিকে ফোন দিয়ে মুড়ি ভর্তা করার জন্য পেঁয়াজ মরিচ কেটে রাখতে বলে। তার কিছুক্ষণ পরে বাড়িতে এসে কেটে রাখা পেঁয়াজ মরিচ ও মুড়ি চানাচুর নিয়ে যায়। সে সময় তিনি প্রচুর পরিমাণ মদপান করে এসেছিলেন। তার সঙ্গে আরও একজন লোক থাকলেও আমি চিনতে পারিনি।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রায়হান নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে এই হত্যাকান্ডটি ঘটেছে সেটা তদন্তের পর জানা যাবে। নিহতের নামে একটি হত্যাসহ একাধিক মামলায় রয়েছে। উল্লেখ্য, নিহত রায়হান নিয়মিত মাদকসেবন এবং মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিল। এছাড়া তিনি বহুল আলোচিত রামপুরের সলিট হত্যা মামলার প্রধান আসামি ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

হালুয়াঘাটে ইয়াবাসহ আটক ২

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কালিহাতীতে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

পোষ্টের সময় : ০৩:১৭:৪২ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫