০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিত, পাকিস্তানের নিহত ৮

পাকিস্তান দাবি করেছে, ভারতের মিসাইল হামলার জবাবে তারা দেশটির পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এ ছাড়া কয়েকজন ভারতীয় সেনাকে আটক করে যুদ্ধবন্দি হিসেবে হেফাজতে নেওয়ার কথাও জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। বুধবার (৭ মে) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান তিনি।

পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়, ভারতীয় হামলায় এখন পর্যন্ত অন্তত আটজন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছেন দেশটির ডিজিএফআই মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী।

খাজা আসিফ বলেন, ভারতের আগ্রাসন বন্ধ হলে আলোচনায় বসার পথ খুলে যেতে পারে। তবে আগ্রাসী মনোভাব অব্যাহত থাকলে পাকিস্তানও জবাব দিতে প্রস্তুত। তার ভাষায়, “যদি ভারত শত্রুতার পথ পরিহার করে, তবে আমরা আলোচনায় আগ্রহী। তবে যদি আগ্রাসী আচরণ অব্যাহত থাকে, তাহলে জবাব দেওয়া হবে।”

পাকিস্তানের দাবি, শুধু যুদ্ধবিমান নয়, তারা ভারতের সেনাবাহিনীর একটি ব্রিগেড সদরদপ্তরেও হামলা চালিয়েছে। দেশটির সরকারি টিভি চ্যানেল পিটিভিকে দেওয়া এক সূত্রের বরাতে বলা হয়, ওই হামলায় সদরদপ্তরটি ধ্বংস হয়েছে।

এ ছাড়া সীমান্তের এলওসি (লাইন অব কন্ট্রোল) এলাকায় দুদনিয়াল সেক্টরে ভারতের একটি সেনা চৌকিতে মিসাইল হামলা চালিয়ে তা ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। পাকিস্তান আরও দাবি করেছে, এ অভিযানে তারা একটি ভারতীয় ড্রোনও ভূপাতিত করেছে।

প্রথমদিকে পাকিস্তান তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করার কথা বললেও, পরবর্তীতে প্রতিরক্ষামন্ত্রী সংখ্যা বাড়িয়ে পাঁচটি উল্লেখ করেন।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। ওই ঘটনার জন্য ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে। এর পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে, যা মঙ্গলবার মধ্যরাতে চূড়ান্ত রূপ নেয়। ভারত তখন পাকিস্তানের বিভিন্ন স্থানে মিসাইল হামলা চালায়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

পদত্যাগ করলেন বিজেপির ‘জাতীয় মুখপাত্র’

ইরানে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

30 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিত, পাকিস্তানের নিহত ৮

পোষ্টের সময় : ১১:২৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫