০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে সেনা অভিযানে ১২ ভারতীয় সন্ত্রাসী নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে ১২ জন সন্ত্রাসীকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। অভিযানে পাকিস্তান সেনাবাহিনীর দুজন সদস্যও নিহত হয়েছেন।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, শনিবার ও রোববার তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট (বিএলএফ)-এর বিরুদ্ধে গোপন তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালিত হয়।

খাইবার পাখতুনখাওয়ার লাক্কি মারওয়াত, বান্নু এবং উত্তর ওয়াজিরিস্তানের মীর আলী এলাকায় পৃথক সংঘর্ষে নয়জন সন্ত্রাসী নিহত হয়। এ সময় শহীদ হন দুই সেনাসদস্য— সিপাহি ফারহাদ আলী তুরি এবং ল্যান্স নায়েক সাবির আফ্রিদি।

বেলুচিস্তানের আওয়ারান ও কেচ জেলার অভিযানে নিহত হয় আরও তিন সন্ত্রাসী, যাদের মধ্যে রয়েছে বিএলএফ রিং লিডার সাবর উল্লাহ ও আমজাদ ওরফে বিচ্চু।

আইএসপিআর জানিয়েছে, এসব অঞ্চলে এখনও সন্ত্রাসীদের উপস্থিতির আশঙ্কায় ‘স্যানিটাইজেশন অপারেশন’ চলছে। সংস্থাটির দাবি, নিহতরা নিরাপত্তা বাহিনীর ওপর হামলা ও সাধারণ নাগরিক হত্যাসহ বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিল।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি ঈশ্বরগঞ্জের সাজ্জাদ রোমন

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়ে ইতিবাচক বাংলাদেশ

11 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

পাকিস্তানে সেনা অভিযানে ১২ ভারতীয় সন্ত্রাসী নিহত

পোষ্টের সময় : ০৯:৪৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫