০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘সমর্থকেরা উপহার হিসেবে চাল দেন’ : বেফাঁস মন্তব্যে জাপানের কৃষিমন্ত্রীর পদত্যাগ

বেফাঁস মন্তব্যের জেরে পদত্যাগ করেছেন জাপানের কৃষিমন্ত্রী তাকু এতো। সম্প্রতি এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে তিনি বলেন, “আমাকে কখনো চাল কিনতে হয়নি, কারণ সমর্থকেরা উপহার হিসেবে চাল দেন।”

জাপানে বর্তমানে চালের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ফলে এই মন্তব্য ভোটার ও আইনপ্রণেতাদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দেয় এবং প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সরকারের ওপর চাপ তৈরি করে।

এরই জেরে বুধবার (২১ মে) পদত্যাগ করেন তিনি।

পদত্যাগের সময় এতো স্বীকার করেন, চালের দাম বৃদ্ধি নাগরিকদের ভোগান্তি বাড়িয়েছে এবং সেই প্রেক্ষাপটে তার মন্তব্য অবিবেচক ছিল।

এ ঘটনার পর নতুন কৃষিমন্ত্রী হিসেবে সাবেক পরিবেশমন্ত্রী শিনজিরো কোইজুমির নাম আলোচনায় রয়েছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কাউকে নিয়োগ দেওয়া হয়নি।

প্রধানমন্ত্রী ইশিবা এতো’র পদত্যাগপত্র গ্রহণ করে বলেন, নিয়োগের দায় তিনি নিচ্ছেন।

সূত্র: রয়টার্স

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি ঈশ্বরগঞ্জের সাজ্জাদ রোমন

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়ে ইতিবাচক বাংলাদেশ

11 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

‘সমর্থকেরা উপহার হিসেবে চাল দেন’ : বেফাঁস মন্তব্যে জাপানের কৃষিমন্ত্রীর পদত্যাগ

পোষ্টের সময় : ১০:১৬:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫