০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাঝ আকাশে ভয়াবহ ঝড়ের কবলে ভারতীয় বিমান, অল্পের জন্য রক্ষা

দিল্লি থেকে শ্রীনগরগামী ইন্ডিগো এয়ারলাইন্সের ‘৬ই ২১৪২’ ফ্লাইটটি বুধবার (২১ মে) মাঝ আকাশে ভয়াবহ ঝড় ও শিলাবৃষ্টির মধ্যে পড়ে। ঝড়ের প্রচণ্ডতায় বিমানের সামনের অংশে ক্ষতি হয়।

শ্রীনগর বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে।

এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, পাইলট ও ক্রু সদস্যরা নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে সফলভাবে বিমানটি অবতরণ করান। পরে আতঙ্কগ্রস্ত যাত্রীদের সব ধরনের সহায়তা দেওয়া হয়। বর্তমানে বিমানটি পরীক্ষা-নিরীক্ষার জন্য গ্রাউন্ডে রাখা হয়েছে।

ঘটনার সময় বিমানে থাকা যাত্রী ওয়াইস মাকবুল এক্সে (সাবেক টুইটার) লেখেন, “আমি বিমানে ছিলাম, আর এটা যেন মৃত্যুর মুখ থেকে ফিরে আসার অভিজ্ঞতা। সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।”

এক্সে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানের ভেতরে যাত্রীরা আতঙ্কে চিৎকার করছেন। অনেকে জোরে জোরে সৃষ্টিকর্তার নাম নিচ্ছিলেন। ভিডিওধারীর চেহারাতেও স্পষ্টভাবে আতঙ্কের ছাপ লক্ষ্য করা যায়।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি ঈশ্বরগঞ্জের সাজ্জাদ রোমন

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়ে ইতিবাচক বাংলাদেশ

11 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মাঝ আকাশে ভয়াবহ ঝড়ের কবলে ভারতীয় বিমান, অল্পের জন্য রক্ষা

পোষ্টের সময় : ০১:০৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫